মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার ব্যাপক প্রস্তুতি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

শুক্রবার (৩১ জুলাই) দেওয়া এক বক্তব্যে ওই কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোয় সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার খবরকে  এক ধরনের উন্মাদনা বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: তুরস্কের অবাক করা ৫ দর্শনীয় স্থান

তিনি বলেন, সম্ভাব্য মার্কিন উন্মাদনার জবাব দিতে আমরা একটি বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করেছি। এতে জায়নিস্ট শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও দাবি করেন, গত ৪০ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সপ্তাহগুলোর সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী এ ধরনের অভিযান পরিচালনার সক্ষমতা ও দৃঢ় ইচ্ছার প্রমাণ দিয়েছে।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে।

সূত্র: তাসনিম নিউজ