ব্র্যাকে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) ট্রেইনার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্রামের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনার পদে মোট ৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্র্যাকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনার

আরও পড়ুন: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিভাগ: ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্রাম

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: এনজিওতে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা

অন্যান্য যোগ্যতা: উন্নয়নমূলক কার্যক্রমে কাজের দক্ষতা

কর্মস্থল

বরিশাল (সদর), চট্টগ্রাম (খুলশী), খুলনা (খালিশপুর), নেত্রকোনা, রাজশাহী, রংপুর (সদর) ও সিলেট (সদর)

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.brac.net

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৬

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন