প্রাইম ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:২১ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ২৬ এপ্রিল ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে, যা চলবে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং (কনজিউমার ব্যাংকিং) বিভাগে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে একাধিক জনবল নেওয়া হতে পারে।

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্থানীয় ব্যাংকিং আইনকানুন সম্পর্কে জ্ঞান, প্রাইম ব্যাংকের রিটেইল প্রোডাক্ট সম্পর্কে ধারণা এবং কম্পিউটারের মৌলিক দক্ষতা (ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট) থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র হবে অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ থাকতে পারে।

আরও পড়ুন: প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.primebank.com.bd) গিয়ে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার লিংক অফিসিয়াল নোটিশের নিচে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০২৬