ওয়ালটনে চাকরির সুযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টেরিটরি সেলস ম্যানেজার (লিফট) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে গত ২৭ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ মে ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানটির এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া এসকেলেটর, এলিভেটর বা লিফট বিষয়ে ভালো জ্ঞান থাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও আগ্রহীরা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগপ্রাপ্তদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং কর্মস্থল হতে পারে দেশের যেকোনো জায়গায়। আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।