ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিক্রুটমেন্ট, এইচআরডি ও এইচসিএমপি বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৭ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও

আরও পড়ুন: পে-স্কেল নিয়ে শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

পদের নাম: ম্যানেজার

বিভাগ: রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি

আরও পড়ুন: ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: ১টি

লোকবল: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি চাকরি, ফুলটাইম

প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬

কর্মস্থল: কক্সবাজার সদর, কক্সবাজার

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়স: কমপক্ষে ৩০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উন্নয়ন সংস্থা বা এনজিওতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট www.brac.net-এ গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া দেখতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।