শাজাহানপুরে মাদলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক সেবা আরও গতিশীল করতে নবনির্মিত অস্থায়ী কার্যালয় ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অস্থায়ী কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।

আরও পড়ুন: কালিয়াকৈর হাইটেক পার্কে চীনা প্রতিষ্ঠানের ১০ কোটি ডলার বিনিয়োগ

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোর্শেদ মিল্টন বলেন, "জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সুশাসনভিত্তিক নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। এই অস্থায়ী কার্যালয় চালুর ফলে অত্র ইউনিয়নের মানুষকে আর সেবা পাওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না,বরং অতি দ্রুত ও সহজে তারা তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।"

আরও পড়ুন: হাওরে সারের সংকট, রবি শস্যের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহিন সানি,​যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,​স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ,​এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই অস্থায়ী কার্যালয়টি চালুর মধ্য দিয়ে মাদলা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতি আসবে এবং এলাকার সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ও দ্রুততার সাথে নিজেদের নাগরিক অধিকার ও সেবা উপভোগ করতে পারবেন।