ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ

Any Akter
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

নোটিসে বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করে রমিন ফারহানা ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করতে বললে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্নরকম হুমকি প্রদান করেন।

আরও পড়ুন: দুই হত্যা মামলায় আইভীর জামিন

তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানিয়েছেন।

এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

আরও পড়ুন: খায়রুল হকের পাঁচ মামলার জামিন বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ

গত শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কারণ দর্শনোর নোটিসের বিষয়ে রুমিন ফারহানার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি ফেইসবুক থেকে জেনেছি। চিঠি হাতে পাই নাই।”