ভিটামিন সি কেন খাওয়া জরুরি
জেনে অনেকেই অবাক হতে পারেন যে, ভিটামিন সি আমাদের শরীর জমা করে রাখতে পারে না। তাই প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। এই ভিটামিন সি সহজেই পেতে হলে আমাদেরকে বেশ কিছু ফল ও সবজি খেতে হবে। আমলকী, লেবু, কমলালেবু, পেয়ারা, জাম্বুরা, আমড়া, পেয়ারা, পেঁপে, কাঁচামরিচ ইত্যাদিতে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। সাধারণত একজন পূর্ণ বয়স্ক পুরুষের জন্য দৈনিক ৯০ মি.গ্রা. এবং নারীর জন্য ৮০ মি.গ্রা. পরিমাণ ভিটামিন সি যথেষ্ট।
সুস্থ হাড়, টিস্যু, শিরার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন লাল রক্ত কোষ সৃষ্টিতে সাহায্য করে। ভিটামিন সি সর্দি বা ঠাণ্ডা নিয়ন্ত্রণ ছাড়াও ক্যান্সার, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আরও পড়ুন: গরম পানিতে লেবু খেলে কি সত্যিই ওজন কমে? জানুন সত্য ও ভুল ধারণা
ভিটামিন সি দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মাইক্রো নিউট্রিয়েন্ট। ত্বক সুন্দর তো রাখেই, চুল, দাঁতও ভালো রাখতে ভিটামিন সি সাহায্য করে। এই ভিটামিন শরীরে পর্যাপ্ত আয়রন শোষণে সহায়তা করে। সাধারণ সর্দি ও কাশিতে ভিটামিন সি বেশ উপকারী।
ভিটামিন সি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ ও ডিএনএ-এর ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রেখে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে প্রায় সব ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। বিজ্ঞানীদের মতে, ভিটামিন সি সরাসরি ক্যান্সারের কোষে আঘাত না করলেও বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রেখে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে।
আরও পড়ুন: ইমপ্লান্টেশন ব্লিডিং নাকি গর্ভপাত? পার্থক্য বোঝার উপায় জানুন
হাড়ের ক্ষয় বা ভঙ্গুর হওয়ার প্রবণতা কমাতে ভিটামিন সি বেশ উপকারী। ভিটামিন সি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখ ভালো রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি গ্রহণ করে আপনার শরীর থেকে ২৫-৩০ শতাংশ চর্বি কমিয়ে ফেলুন খুব সহজে।





