হঠাৎ বৃষ্টিতে ভিজলে কী করবেন? জেনে নিন প্রয়োজনীয় করণীয়

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তীব্র গরমে যখন জনজীবন হাঁসফাঁস, ঠিক তখনই স্বস্তির বার্তা নিয়ে আসে হঠাৎ বৃষ্টি। তবে এই বৃষ্টি যেমন আরাম দেয়, তেমনি অসচেতন থাকলে তৈরি করতে পারে কিছু স্বাস্থ্যঝুঁকিও। অনেকেই গরমের সময় বৃষ্টিতে ভিজে যাওয়ার পর প্রয়োজনীয় সতর্কতা নেন না, ফলে ঠান্ডা-জ্বরসহ নানা সমস্যায় পড়তে হয়।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে কিছু সাধারণ নিয়ম মেনে চললে সহজেই এড়ানো যায় এসব ঝুঁকি।

আরও পড়ুন: কমলার উচ্ছিষ্ট থেকে যেভাবে তৈরি হলো ঘন বন

প্রথমেই ভেজা পোশাক দ্রুত পরিবর্তন করা জরুরি। ভেজা কাপড়, মোজা বা জুতা পরে থাকলে ঠান্ডা লাগা, জ্বর কিংবা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। তাই যত দ্রুত সম্ভব শুকনো পোশাক পরে নিতে হবে। প্রয়োজনে কর্মস্থলে বাড়তি পোশাক রাখার অভ্যাস করা যেতে পারে।

এছাড়া হালকা গরম পানিতে গোসল করা শরীরের জন্য উপকারী। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয় এবং বৃষ্টির পানিতে থাকা ধুলো-ময়লা বা জীবাণু সহজেই দূর হয়ে যায়। গোসলের সময় চুলও পরিষ্কার করে ধুয়ে নেওয়া ভালো।

আরও পড়ুন: সুপ্রাচীন ইতিহাস সম্বলিত মিউজিয়াম 'সুন্দরবান সংগ্রহশালা'

গোসলের পর ভেজা চুল দ্রুত শুকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজা চুল রেখে দিলে মাথাব্যথা, সাইনাস বা সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে। ভেজা অবস্থায় চুলে চিরুনি বা তেল ব্যবহার না করাই ভালো, কারণ এতে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

যদি কাদা-পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়, তাহলে বাসায় ফিরে সাবান দিয়ে হাত-পা ভালোভাবে পরিষ্কার করা উচিত। এতে ত্বকের সংক্রমণসহ নানা রোগের ঝুঁকি কমে। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করাও উপকারী।

এছাড়া বৃষ্টির পর শরীর উষ্ণ রাখতে গরম পানীয় পান করা যেতে পারে। এককাপ গরম চা, কফি কিংবা আদা চা শরীরকে আরাম দেয় এবং ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধে সহায়তা করে। সামান্য কিছু সচেতনতা ও যত্নই পারে হঠাৎ বৃষ্টির পর সুস্থ থাকতে সাহায্য করতে।