বিকেলে ক্লান্ত লাগে? এনার্জি বাড়ানোর ৭টি প্রাকৃতিক উপায়

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:২৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনের কাজ যত এগোতে থাকে, অনেকেরই বিকেলের দিকে শরীরে ক্লান্তি ভর করে। সারাদিনের কর্মব্যস্ততায় শক্তি ক্ষয় হওয়ায় এ সময় অনেকেই কফি, এনার্জি ড্রিংক বা মিষ্টিজাতীয় খাবারের ওপর নির্ভর করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলো সাময়িকভাবে শক্তি দিলেও অল্প সময়ের মধ্যেই এনার্জির মাত্রা আবার কমে যেতে পারে। এর পরিবর্তে কিছু স্বাস্থ্যকর অভ্যাস দীর্ঘসময় সতেজ থাকতে সহায়তা করতে পারে।

১. সকালের নাস্তা বাদ দেবেন না

আরও পড়ুন: গর্ভাবস্থায় হেপাটাইটিস বি: নবজাতকের ঝুঁকি, টিকা ও করণীয়

দিনের শুরুতে পুষ্টিকর নাস্তা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। বিশেষ করে ওটসের মতো উচ্চ আঁশযুক্ত খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে।

২. প্রিয় গান শুনুন বা গুনগুন করে গাইুন

আরও পড়ুন: হাইপারপিগমেন্টেশন কমছে না? প্রতিদিনের ৫ ভুল অভ্যাসেই বাড়তে পারে ত্বকের কালো দাগ

গবেষণায় দেখা গেছে, গান শোনা বা গুনগুন করে গাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এটি স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে মনকে সতেজ রাখতে ভূমিকা রাখতে পারে।

৩. পর্যাপ্ত পানি পান করুন

শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন ক্লান্তির অন্যতম কারণ হতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি তরমুজ, শসা বা অন্যান্য পানিসমৃদ্ধ ফল ও খাবারও খাদ্যতালিকায় রাখতে পারেন।

৪. একমুঠো বাদাম খান

কাঠবাদাম বা চিনাবাদামে রয়েছে ম্যাগনেসিয়াম ও ফোলেট, যা শরীরে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিকেলের নাস্তায় একমুঠো বাদাম স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

৫. দারুচিনি বা পুদিনার সুবাস

দারুচিনি কিংবা পুদিনা পাতা দিয়ে তৈরি গরম পানীয় অনেকের কাছে সতেজ অনুভূতি এনে দিতে পারে। যদিও এ বিষয়ে গবেষণা সীমিত, তবুও অনেকেই এটি ক্লান্তি কমাতে সহায়ক বলে মনে করেন।

৬. কিছু সময় রোদে হাঁটুন

পরিষ্কার দিনে কয়েক মিনিট খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করলে মন ভালো থাকতে পারে। সূর্যালোক মেজাজ, মনোযোগ এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বাইরে যেতে না পারলে ঘরের জানালা খুলে প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ করে দিন।

৭. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান

বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। ইতিবাচক পরিবেশ ও আনন্দঘন আড্ডা ক্লান্তি দূর করে মনকে প্রফুল্ল রাখতে ভূমিকা রাখতে পারে।

শরীরে অস্বাভাবিক বা দীর্ঘদিনের ক্লান্তি থাকলে শুধু জীবনযাপনের পরিবর্তনের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় রক্তশূন্যতা, থাইরয়েড সমস্যা, ঘুমের ব্যাঘাত বা অন্যান্য স্বাস্থ্যগত কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।