দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার
বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন: পিমার উদ্যোগে বনভোজন ২০২৬ অনুষ্ঠিত, পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষার আহ্বান
তিনি জানান, আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে তাকে। আরিফ হাসানকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়। রোববার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। তবে বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন।
আরও পড়ুন: ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম





