ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
ছবিঃ সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)।
আরও পড়ুন: বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোমিন হোসেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি পালন করা হবে।
এ সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ছুটি শেষে নিয়মিত প্রকাশনা কার্যক্রম আবারও শুরু হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবের দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত





