নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচার দাবি
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে কর্মসূচি করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) বিকালে ৪টায় নগরীর চাষাঢ়ায় কর্মসূচি পালন করে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে ছিল- শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
আরও পড়ুন: শেরপুরে বাঙালি নদীর উত্তোলনকৃত বালু জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
কর্মসূচীতে বক্তব্য রাখেন- ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতেমা তাসনিম ঝুমা।
জানা যায়, গত ৭ অক্টোবর দেশের সর্বোত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করে সংগঠনটি। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ আনসার- ভিডিপি একাডেমির কুটিরশিল্পে ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানির আগ্রহ
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।





