ঢাকা আসছেন বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা, আলোচনা হতে পারে যেসব বিষয়ে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও আসবে। সফর শেষে তারা ১০ জানুয়ারি শ্রীলঙ্কার পথে রওনা হবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইলিন লাউবাচারের ঢাকা সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার
বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে র্যা বের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি পুনর্বহাল, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা, জলবায়ু ও রোহিঙ্গা উস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে সূত্র জানায়।





