পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য তহবিল গঠনে কমিটি পুনর্গঠন

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৩ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণ বিষয়ক একটি পৃথক তহবিল গঠন ও পরিচালনা করার বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এ কমিটি পুনর্গঠন করে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

এতে বলা হয়, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণ বিষয়ক একটি পৃথক তহবিল গঠন ও পরিচালনা করার বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এ কমিটি পুনর্গঠন করা হলো।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিবকে (নগর উন্নয়ন-২) সভাপতি এবং এ বিভাগের উপ-সচিবকে (পৌর-১ শাখা) কমিটির সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

৭ সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (প্রশাসন-১ শাখা) এবং উপ-সচিব (পৌর-২ শাখা)।

কমিটি প্রয়োজনে কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে কো-অপ্ট করতে পারবে বলে জারি করা আদেশে উল্লেখ করা হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি দীর্ঘমেয়াদে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণ বিষয়ক একটি পৃথক তহবিল গঠন করা ও পরিচালনা করার বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।

স্থানীয় সরকার বিভাগের ২০১৯ সালের ৪ আগস্টের এ সংক্রান্ত অফিস আদেশ বাতিল করা হয়েছে বলেও নতুন অফিস আদেশে বলা হয়।