কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৫ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল ও কলাবাগান থানার নতুন অফিসার ইনচার্জ নিয়োগ করেছে।  

সোমবার (৫মে) ঢাকা মেটো পল্টন পুলিশ কমিশনার শেখ সাজেদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর ফজলে আশিককে কলাবাগান থানার নতুন অফিসার ইনচার্জ নিয়োগ করেছে।  একই আদেশ ডিডি সাইবার স্পেশাল টিমের পরিদর্শক আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নতুন ওসি নিয়োগ করেছে।

আরও পড়ুন: বিশ্ব ডাক দিবস আজ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীম রহমানকে প্রত্যাহার করে মহানগর গোয়েন্দা বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করেছে।  

এদিকে কোটি  টাকার চাঁদাবাজির ঘটনার অভিযোগে কলাবাগান থানা ওসি মুক্তারুজ্জামান কে রোববার বরখাস্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন: মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী