ঘোষিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তাই হয়, তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। বৈঠকে প্রধান উপদেষ্টা হয়ত তার ম্যাসেজ সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে। এটি আমাদের ধারণা। উভয়পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে।
তাই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে প্রত্যাশা সালাহউদ্দিন আহমেদের। গতকাল (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে একান্তে আলাপ করেছেন দুজন। তবে, বৈঠকে তারা কী কথাবার্তা বলেছেন, সেসব জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী





