কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিক মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার,বি এম ওয়াদুত, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, রফিক মন্ডল, শাহ জামাল, সুব্রত কুমার, সোহেল চৌধুরী, সজিব আহমেদ মুকুল, আবুল হাসান, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও আবু সুফিয়ান শান্তি প্রমুখ।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাংবাদিকতা ও স্থানীয় গণমাধ্যমে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।

পরে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।