ইরানের অর্থনীতি পুরোপুরি পঙ্গু করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এ ছাড়া মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা বা হামলার চেষ্টা চালানো হলে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৭
কলম্বিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
রুবিও বলেন, ইরান এখনো মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিটি ঘটনার জবাব হিসেবে ইরানকে তেলবাহী ট্যাংকার হারাতে হবে।
আরও পড়ুন: তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও কম্পন
তিনি বলেন, ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে আঘাত করার চেষ্টা অব্যাহত রেখেছে। আর তারা যতবার এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তারা ট্যাংকার হারাবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, আজও আপনি এর আরেকটি উদাহরণ দেখতে পাবেন।
তার এই মন্তব্যের সময় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা সামনে আসে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই রুবিওর এই কঠোর হুঁশিয়ারি সামনে এলো। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা এবং তার প্রতিক্রিয়ায় ইরানি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল-জাজিরা





