নাশকতার আশঙ্কা, আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় আগস্ট মাস জুড়ে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

আরও পড়ুন: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।

সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশ পেয়েছে বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে, বলেন মাসুদ আলম।

আরও পড়ুন: পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: বস্ত্র ও পাটমন্ত্রী

 আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।