মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মুহাম্মদ জাবের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আবু তাহের মুহাম্মদ জাবের আজ বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বহু দেশে সরকারি কাজে ভ্রমণ করেছেন।

নতুন সচিব হিসেবে যোগদানের পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

উল্লেখ্য, আবু তাহের মুহাম্মদ জাবের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০ আগস্ট তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।