চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক নিয়োগ
চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলি করে চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি করা হয়েছে।
আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
অন্যদিকে, চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে বদলি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসক জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা করেন এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা তদারকি করেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।





