ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে আসা উপদেষ্টা নিজেই হলেন যানজটের শিকার

Any Akter
সঞ্জীব ভট্টাচার্য্য, এস. এম. শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। যেকোনো বাহনে এলে এ পথটি পাড়ি দিতে সর্বোচ্চ ৩০ মিনিট লাগে। তবে গত কয়েক মাস ধরে সড়কটির বেহাল দশার কারণে পথটি পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লাগছে। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে এমন যানজটে আটকা পড়েছেন খোদ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। আজ ৮ অক্টোবর বুধবার বেলা পৌনে ১১টায় তিনি আশুগঞ্জ থেকে রওনা দেন। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজটের কারণে তিনি অর্ধেক পথও আসতে পারেননি।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জানা যায়, আজ সকালে তিনি মহানগর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর থেকে তিনি দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা।

খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এই প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এ অবস্থায় সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে যাত্রীদের তীব্র যানজটে পড়তে হচ্ছে। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে ৪-৬ ঘণ্টা। বৃষ্টি হলেই সড়কটি বেহাল দশায় উপনীত হয়।

উক্ত প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তাই গত রবিবার থেকে সড়কের খানাখন্দ ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গেল তিন দিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে মহাসড়কে। আজ ৮ অক্টোবর বুধবার সকাল থেকে তীব্র যানজট তৈরি হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ-সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। পথিমধ্যে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে এমন যানজটে আটকা পড়েন খোদ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়েন।

বেলা পৌনে ১১টায় তিনি আশুগঞ্জ থেকে রওনা দেন। এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টায় তিনি বিশ্বরোড মোড়ে আসেন।