গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. আবদুল জলিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১২ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিলকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।