রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে উদ্বেগ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছে ডিএমপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা কয়েকদিন ধরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল পৌনে চারটায় ডিএমপি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন: ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, “রাজধানীতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করবেন। সেখানে সাম্প্রতিক ঘটনার পেছনের কারণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরা হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে টানা কয়েকদিন ধরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কে বা কারা জড়িত—তা এখনো নিশ্চিত করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: গুম, খুন ও জুলাই শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ বিতরণ শুরু

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।