ডিইএবি’র গণপূর্ত শাখার আহ্বায়ক আনিসুজ্জামান, সদস্য সচিব শফিউল
ছবিঃ সংগৃহীত
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর গণপূর্ত শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন প্রোকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান এবং সদস্য সচিব পদে প্রোকৌশলী মো. শফিউল আযম সোহেল।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ‘ডিইএবি গণপূর্ত শাখা’র ৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। সেই সঙ্গে ‘ডিইএবি গণপূর্ত শাখা’র পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হলো।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
তারা আরও জানায়, বিএনপি কর্তৃক ঘোষিত ডিইএবি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৩ নম্বর শর্তের আলোকে কমিটিতে অন্তর্ভুক্ত কোনো সদস্য উক্ত শর্ত পরিপন্থী হলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।





