ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছুটি থাকবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষ ছুটি বহাল থাকবে। তবে, এই শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা তাদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদনে ১০ ফেব্রুয়ারি ২০২৬-এর পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।