সিলেটে ভূমিকম্প অনুভূত, ক্ষয়ক্ষতি নেই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা চার রেকর্ড করা হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২১৪ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভূমিকম্পটি বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে অনুভূত হয়।