প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম একাউন্ট ডি-এক্টিভেট
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডি-এক্টিভেট করেছেন।
সোমবার রাতে নিজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
সংবাদ বিজ্ঞপ্তি এবিএম আবদুস সাত্তার বলেছেন, ‘দেশের সর্বসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত একাউন্টসমূহ ডিএক্টিভেট কর হয়েছে।’
‘এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যে কোনো ব্যক্তি জ্বাল সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংহতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সর্তক করা হচ্ছে যে, উক্ত জাল একাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহনের জন্য সর্তক থাকুন।’





