ফের রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, এক বছরের চুক্তিতে নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫১ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুসারে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

আরও পড়ুন: আলী হোসেন ফকির নতুন আইজিপি নিয়োগে পুলিশে স্বস্তি

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুনরায় এ পদে নিয়োগ পেলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এ সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এ নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: বাহারুল আলমের আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে কর্মরত অবস্থায় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।