কাতার সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ প্রাথমিকভাবে এক মাস বাড়ানো হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সরকারের এ সিদ্ধান্তে দেশটিতে অবস্থানরত ভিসাধারীরা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।