ড. মনিরুজ্জামান ঢাকা ওয়াসার নতুন এমডি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ–২ শাখার উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

অপর দিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারীকে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অপসারণ করা হয়।

আরও পড়ুন: প্রথম সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন পাস হবে : তথ্য মন্ত্রী