যমুনা সেতুতে ঈদের দিনে ১৩,৯০৬ যানবাহন, টোল আদায় ৬১ লাখ টাকা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনে যমুনা সেতু দিয়ে মোট ১৩ হাজার ৯০৬টি যানবাহন পারাপার করেছে। এ সময় সেতুর দুই প্রান্ত থেকে মোট ৬১ লাখ ১ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদের দিনে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে ৭ হাজার ৭৮৬টি যানবাহন। এতে ৯টি বুথের মাধ্যমে টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে উত্তরাঞ্চল ছেড়ে গেছে ৬ হাজার ১২০টি যানবাহন, যেখান থেকে ২৭ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন: ব্রিটিশ ঔপনিবেশিক পুলিশের শানশওকত ছেড়ে জনগণের সেবা করুন: চট্টগ্রামের ডিআইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাহী প্রকৌশলী আরও জানান, ঈদযাত্রার গত চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

ঈদকে কেন্দ্র করে সেতুতে যানবাহনের চাপ বাড়লেও টোল প্লাজায় ব্যবস্থাপনা জোরদার থাকায় পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী