রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন নিয়োগ, দুই তথ্য কর্মকর্তা দায়িত্বে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে এ দায়িত্বে আনা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য বিভাগের এর উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

বর্তমানে সচিব পদমর্যাদায় Md. Sarwar Alam রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুই কর্মকর্তা যুক্ত হলেন।