ওসমান হাদি হত্যা মামলা: ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে অনুরোধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ভারতে গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের প্রত্যাবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ভারতে এই ঘটনায় প্রথমে দুইজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে গ্রেপ্তার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

মন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে এবং বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতার ভিত্তিতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।