গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে: আ স ম রব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির (জেএসডি) সভাপতি আ স ম রব আজ একটি বিবৃতিতে বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সংবিধান বাস্তবায়নের জন্য গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল স্পষ্ট এবং সকল রাজনৈতিক দল সমর্থিত। তিনি বলেন, এই অঙ্গীকার উপেক্ষা করলে তা কেবল রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং জনগণের সঙ্গে সম্পাদিত ‘সামাজিক চুক্তি’র চরম অবমাননা হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বৈধতা জনগণের সরাসরি সম্মতি ও অংশগ্রহণ থেকে উদ্ভূত। জাতীয় সংবিধান কেবল নীতিপত্র নয়; এটি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোটকে পাশ কাটিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় সংবিধান বাস্তবায়নের চেষ্টা অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের পরিপন্থী হবে এবং অভ্যন্তরীণ পরাধীনতার ধারাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

আরও পড়ুন: এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আ স ম রব সতর্ক করেছেন যে, ক্ষমতাসীন সরকার যদি গণভোটের রায়ের বাধ্যবাধকতাকে এড়িয়ে যায় বা স্থগিত করে, তবে তা অনিবার্যভাবে গভীর জন-আস্থার সংকট তৈরি করবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনমত উপেক্ষা না করে জাতীয় সংবিধান ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সততার পরিচয় দিতে হবে।