কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রাণহানির ক্ষতি অপূরণীয়। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে, কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঘটনাটি স্থানীয়ভাবে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।