তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে এই নতুন দায়িত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এই আদেশে অবিলম্বে জনস্বার্থে এ বদলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে:

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

১. খুলনা বিভাগ: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো: আবদুল্লাহ হারুন (৬৬৯৩)-কে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২. বরিশাল বিভাগ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদ (৬৭১৮)-কে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

৩. সিলেট বিভাগ: জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: মশিউর রহমান (৬৬৭২)-কে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। একই আদেশে এই নিয়োগের অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

তালিকাদেখতে এখানে ক্লিক করুন