দলীয় অবস্থান নয়, পেশাদার সাংবাদিকতায় জোর দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
গণমাধ্যমকর্মীদের দলীয় পক্ষপাত এড়িয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের উচিত নিরপেক্ষ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা।
শনিবার (২৫ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
অর্থমন্ত্রী বলেন, “সাংবাদিকরা যদি ভালো ও মানসম্মত রিপোর্টিং করেন, তা দেশের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনবে। এতে সরকারসহ সব পক্ষই উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষে রিপোর্ট করা জরুরি নয়। নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতার মূলনীতি অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে পেশাদার সাংবাদিকতা করা উচিত।”





