নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ৩০শে এপ্রিলের পর সারাদেশে জুয়া-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।”
“আগামী ৩০শে এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হলে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারাদেশে একটি অভিযান পরিচালনা করব” বলেন মি. আহমদ।
আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
একইসঙ্গে, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত
অবৈধ সিসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা সিটি করপোরেশন সম্পূর্ণ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
অবৈধ সিসা বার বন্ধে পুলিশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, অনলাইন জুয়া সহ অপরাধীদের তালিকা করা হয়েছে। তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তারা সে অভিযান পরিচালনা করবে।





