সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৫:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা ১টা ২০ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন: একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টারা।

প্রধানমন্ত্রী বলেন, বাসিয়া নদীর এই খালটি ১৯৭৭ সালে জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি ভরাট হয়ে যাওয়ায় পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি জানান, এই খাল পুনঃখনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং আরও দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। একই সঙ্গে ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু এই খাল নয়—সারা দেশে একই ধরনের খাল পুনঃখনন করা হবে, যাতে কৃষকদের সেচ সুবিধা বাড়ে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়।

কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশকসহ নানা সুবিধা দেওয়া হবে। এছাড়া বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের প্রায় ৬০টি এলাকায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। বাসিয়া খালের প্রায় ২৩ কিলোমিটার অংশ পুনঃখনন করতে দুই মৌসুম সময় লাগবে।

প্রধানমন্ত্রী বলেন, খালের দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের উপকারে আসবে।

সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, বন্ধ কলকারখানা চালু করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নই সরকারের অগ্রাধিকার।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয় বাসিয়া নদী পুনঃখনন প্রকল্প গ্রহণ করেছে বলে জানা গেছে।