আরইবি সদর দপ্তরে সংবাদকর্মীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তদন্ত কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে এক সংবাদকর্মীর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশাসনিক ভবনের নিচতলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর সংবাদকর্মী মাহফুজুর রহমানের সঙ্গে বোর্ডের নিরাপত্তাকর্মীদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছে আরইবি।

আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

এ ঘটনায় আরইবি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি গঠিত তদন্ত কমিটিকে ঘটনার বিস্তারিত অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরইবির পরিচালক (প্রশাসন) সাকিলা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।