৩৫ হাজার মুসল্লির প্রস্তুতি সম্পন্ন

সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।

আরও পড়ুন: রাশিয়ার পর এই প্রথম রূপপুর যুক্ত হল

প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে সার্বিক অবকাঠামোগত ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নারীদের জন্য পৃথক ওযু ও নামাজের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

তিনি নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যথাসময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান।

আরও পড়ুন: নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি সংস্কারের পদক্ষেপ চলছে

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।