মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে স্বপ্নপূরণ নূরজাহান বেগমের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম বয়সের ভারে ন্যুজ এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক আগেই। স্বামী ও সন্তানহীন জীবনে একাকীত্বই তাঁর নিত্যসঙ্গী। তবে দীর্ঘদিন ধরে তাঁর হৃদয়ে লালিত একটি স্বপ্ন ছিল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার কাছ থেকে দেখবেন এবং তাঁর সঙ্গে কথা বলবেন।

শনিবার রাজধানীর শাহজাহানপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই উপস্থিত ছিলেন নূরজাহান বেগম।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

দৃষ্টিশক্তি না থাকলেও প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুভব করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পান এবং প্রাণভরে দোয়া করেন দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

নূরজাহান বেগমের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। বহুদিনের লালিত একটি স্বপ্ন পূরণ হওয়ায় তাঁর মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।