যুক্তরাষ্ট্রে এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’র সাফল্য

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১:১৪ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর ‘টিম মঙ্গল বারোতা’ মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করে অনন্য সাফল্য অর্জন করেছে।

গত ২৭ থেকে ৩১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন-এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চীনে বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রভিত্তিক মার্স সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এতে অংশগ্রহণকারী দলগুলোকে ভবিষ্যতের মঙ্গলগ্রহ অনুসন্ধানকারী রোভার (Mars Rover) নকশা ও নির্মাণের দক্ষতা প্রদর্শন করতে হয়, যা ভবিষ্যতে মঙ্গল অভিযানে নভোচারীদের সহায়তা করতে সক্ষম হবে।

বিশ্বের শতাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত কঠোর বাছাইপর্ব সফলভাবে অতিক্রম করে ‘টিম মঙ্গল বারোতা’ চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। ইউটাহর মঙ্গলগ্রহ-সদৃশ দুর্গম মরুভূমিতে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশি দলটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

এই অর্জন শুধু এমআইএসটির জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যও গৌরবের। আন্তর্জাতিক অঙ্গনে দেশের রোবোটিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মহাকাশ প্রকৌশল খাতে ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল উদাহরণ হিসেবে এ সাফল্য বিবেচিত হবে।