ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৫:৫২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতীয় কূটনীতিককে ডেকে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হতে পারে।

জানা গেছে, গত ১৪ জুন সন্ধ্যায় ডা. জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে ভারত সফরে যান। তবে ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ করতে পারেননি। পরবর্তীতে দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: জাহেদ উর রহমানকে দিল্লিতে বাধা, ঘটনাকে দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী

সূত্র আরও জানিয়েছে, সফরের সময় তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি।