তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় সার্জিও গরের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সফর উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের নতুন বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি সার্জিও গরের প্রথম সফর হওয়ায় কূটনৈতিক অঙ্গনে সফরটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে তার সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি মার্কিন দূতাবাস।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন





