জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা

তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যাবেন মির্জা ফখরুল। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সুরা ফাতেহা পাঠ করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করবেন।

এর আগে বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি