নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা জরুরি: রিজভী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: স্পিকার

রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

আরও পড়ুন: তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

রিজভী আরও বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।