মঙ্গলবার রাত থেকে চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস মিলবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এ তথ্য জানান।

বৈঠকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা। তাদের পক্ষ থেকে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে বলে বৈঠকে জানানো হয়েছে। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি এফএসআরইউর পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানায় সরকার। ভবিষ্যতের বাড়তি চাহিদা পূরণে শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈঠকে উঠে আসে, দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে শিল্প খাতের বর্তমান সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগামীকাল প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল